

পরিচিতিঃ “কিরিগামি” শব্দটির সাথে আমরা তেমন টা পরিচিত নই। আমি নিজেই এই নামটা অনেকদিন পরে আবিষ্কার করি। এক কথায় বলতে এটি একটি শিল্প। হস্তশিল্প বলা যেতে পারে কিন্তু এখন কালের বিবর্তনে মেশিনেও তা করা যায়।
ঐতিহাসিক বিশ্লেষণঃ কিরিগামি একটি জাপানিজ শব্দ। জাপানে এই শিল্পকে বলা হয় কিরিকামি যা দুটি শব্দের সমন্বয়ে গঠিত। “কিরি” অর্থ কাটা এবং “কামি” অর্থ কাগজ। তার মানে কিরিগামি অর্থ দাঁড়ায় কাগজ কাটা।


চিত্রঃ অরিগামি
অরিগামি শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অরিগামি তে একটি মাত্র কাগজ একাধিক ভাঁজের মাধ্যমে মাছ, মানুষ, নৌকা, প্লেন, শাপলা বানানো হয়।


চিত্রঃ 2D কিরিগামি চিত্রঃ 3D কিরিগামিঅপর দিকে, কিরিগামি অনেকটা সেরকমই তবে এতে কাগজ কাটার মাধ্যমে বিভিন্ন বস্তু বানানো হয়। যেমনঃ দালান কোঠা, প্রাণী, ফুল, ফল, মাছ ইত্যাদি। এইসব বস্তু 2D বা 3D দুভাবেই হতে পারে। 2D গুলো সহজ এবং 3D গুলো তুলনামূলক ভাবে কঠিন হয়।

Hi, this is a comment.
To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
Commenter avatars come from Gravatar.